নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে চাল মজুতের দায়ে বরকত রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এছাড়া শহরের বিভিন্ন রাইস মিল ও গোডাউনের কাগজ-পত্র যাচাই করে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। চাল উৎপাদন করলেও গেল তিনমাস ধরে কোন চাল খুচরা বাজারে বিক্রি করেননি এই মিল মালিক। তবে কি পরিমান চাল মজুদ রয়েছে এই মিলে সে তথ্য পাওয়া যায়নি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, হঠাৎ করে চালের বাজার অস্থির করার জন্য একটি গ্রুপ অবৈধ মজুতদারি করছেন। এজন্য চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেছি। এরমধ্যে বিসিক শিল্প নগরীতে মধু ধাম নামের এক ব্যক্তির মালিকানাধীন বরকত রাইস মিলে গেল তিনমাস ধরে চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোন তথ্য প্রমান পাওয়া যায়নি। এই কারণেই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
অবৈধ মজুতের দায়ে বরকত রাইস মিলকে লাখ টাকা জরিমানা
-
Md.Liton - আপডেট টাইম : 11:51:50 pm, Thursday, 2 June 2022
- 173 বার
জনপ্রিয় সংবাদ












