Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আর কোন বিশ্বকা‌প খেল‌বেন না মে‌সি‌

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:45 pm, Wednesday, 14 December 2022
  • 209 বার

আমার ডেক্স:এবারের বিশ্বকাপই যে লিওনেল মেসির শেষ, তা অনুমিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালে তোলার দিন মহাতারকা মেসি দিয়ে দিলেন সেটা।রোববার কাতার বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসরে তার শেষ ম্যাচ। অর্থাৎ আর কোনো বিশ্বকাপে খেলতে দেখা যাবে না সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। তবে আর্জেন্টিনার হয়ে এরপর আর কোনো ম্যাচ খেলবেন কিনা তা পরিষ্কার করেননি তিনি।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। দলের হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর তিন নম্বর গোলটিও বানিয়ে দেন মেসি। এই ম্যাচে তিনি গড়েন একাধিক রেকর্ড।বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে (২৫ ম্যাচ) জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে স্পর্শ করেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করায় (১১ গোল) তিনি ছাড়িয়ে যান গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

স্মরণীয় ম্যাচ শেষে আর্জেন্টিনার গণমাধ্যম দারিও দেপোর্তিভো ওলেকে মেসি বলেন তার শেষ বিশ্বকাপ ম্যাচের কথা, ‘এটা (ফাইনালে ওঠার যোগ্যতা) অর্জন করতে পারায় আমি খুবই খুশি। ফাইনালে শেষ ম্যাচ খেলে আমার বিশ্বকাপ যাত্রার ইতি টানব। পরের বিশ্বকাপের এখনো অনেকটা বাকি। আমার মনে হয় না আমি সেটায় থাকতে পারব। কাজেই এভাবে শেষ করতে পারাই হবে সেরা।’

৩৫ পেরুনো মেসি জানান, ফাইনালে নিজেদের সবটুকু দিয়ে ৩৬ বছরের অধরা স্বপ্ন স্পর্শ করতে মরিয়া আর্জেন্টিনা, ‘আমরা মাত্র এক ধাপ দূরে আছি। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এবার এটা করব (বিশ্বকাপ জয়)।’

মরক্কো ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের জয়ী দল আগামী রোববার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আর কোন বিশ্বকা‌প খেল‌বেন না মে‌সি‌

আপডেট টাইম : 06:01:45 pm, Wednesday, 14 December 2022