Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে সাড়ে ৪ কোটি টাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:11:50 pm, Wednesday, 25 May 2022
  • 134 বার

নিউজ ডেক্স:ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছে পাঁচ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা)। একইসঙ্গে তার এক ভাইকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হচ্ছে। বুধবার (২৫ মে) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, ইন্স্যুরেন্স থেকে এ টাকা হাদিসুরের পরিবারকে দেওয়া হচ্ছে। তার এক ছোট ভাইকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে অস্থায়ীভাবে বিএসসিতে চাকরি দেওয়া হচ্ছে। আগামী ১ জুন থেকে তিনি চাকরিতে যোগ দেবেন। একইভাবে জাহাজে থাকা ২৮ নাবিক-ক্রু সাত মাসের বেতন পাবেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্স্যুরেন্স থেকেই হাদিসুরের পরিবারকে পাঁচ লাখ ডলার দেওয়ার চুক্তি হয়েছে। একই সঙ্গে সাত মাস করে বেতন পাবেন বাকি ২৮ নাবিক-ক্রু। হাদিসুরের পরিবারকে বিভিন্ন ধাপে বিএমএমওএ-এর পক্ষ থেকে ১৯ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আইটিএফ নামে নাবিকদের একটি আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে সাড়ে ৪ কোটি টাকা

আপডেট টাইম : 09:11:50 pm, Wednesday, 25 May 2022