Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইলিয়াস-নিপুণসহ ১১ জনকে জায়েদ খানের নোটিশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:19:40 pm, Monday, 28 March 2022
  • 119 বার
বিনোদন রিপোর্ট:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণসহ ১১ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সমিতির দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী তানভীর হোসেন খান। নোটিশ প্রাপ্তরা হলেন, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুণ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান ও নাদের খান। এতে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও সরকারি সাধারণ ছুটির দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মিটিং আয়োজন করা হয়েছে অসৎ উদ্দেশ্যে এবং তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পুরোপুরি লঙ্ঘন। পাশাপাশি বলা হয়, ২৬ মার্চের মিটিংয়ের কার্যবিবরণী বাতিল করার জন্য। একই সঙ্গে গত ১৪ মার্চ আপিল বিভাগের দেওয়া আদেশ অনুযায়ী নিপুণকে যেন  আর কোনও মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে জায়েদ খান তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও পপ্রতিদ্বন্দী প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগের ভিত্তিতে সেই ফল ভেস্তে যায়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যার সুরাহা এখনও হয়নি। তবে জায়েদ খানের অভিযোগ, বরাবরই আইন অমান্য করে সমিতির নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন নিপুণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইলিয়াস-নিপুণসহ ১১ জনকে জায়েদ খানের নোটিশ

আপডেট টাইম : 06:19:40 pm, Monday, 28 March 2022