Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

উপমন্ত্রীর বিরুদ্ধে বিরুপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:57:52 pm, Thursday, 13 April 2023
  • 179 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি সম্পর্কে বিরুপ মন্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগ নেতা জামিল হোসেন জামু প্রমুখ।

রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ নিজের নানা অপরাধ ঢাকতে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি‘র বিরুদ্ধে এই বিরুপ মন্তব্য করেছেন। তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করে আইনের আওতায় আনার দাবি জানান এই নেতা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

সম্প্রিতি একটি বেসরকারি টেলিভিশনের দ্বাদশ সংসদ নির্বাচন বিষয়ক অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি সম্পর্কে নিয়ে বিরুপ মন্তব্য করেন। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে শেখ আবু সাইদকে বহিস্কারের দাবি উঠে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

উপমন্ত্রীর বিরুদ্ধে বিরুপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট টাইম : 04:57:52 pm, Thursday, 13 April 2023