এসময় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর সাথে ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম,জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও বাগেরহাট ৩নং ওর্য়াড কমিশনার আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ৯ নং ওয়ার্ড কমিশনার ফারুক তালুকদার, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনি মল্লিক, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, আইন বিষয় সম্পাদক এ্যাড. ফকির নওরেশুজ্জামান লালন, সাংগঠনিক সম্পাদক বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ প্রমুখ।
উন্নয়ন প্রকল্প উদ্ভোধন কালে শেখ সারহান নাসের তন্ময় বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি মহল দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করে চলেছে। তাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর হাঁতকে শক্তিশালী করতে হবে।
Md.Liton 











