Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কনুইয়ের কালো দাগ দূর করার ৩ উপায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:17:42 pm, Tuesday, 5 April 2022
  • 118 বার

ডেস্ক রিপোর্ট : মুখের ত্বকের যত্ন নেয়া হলেও শরীরের অন্যান্য অংশের যত্ন নিতে অনেকেই ভুলে যান। এর ফলে হাত-পায়ের পাতা থেকে শুরু করে বগল এমনকি শরীরের বিভিন্ন গোপন স্থান কালচে হতে শুরু করে। এমনকি হাঁটু কিংবা কনুইয়েও পড়ে কালচে ছোপ। কনুইতে চাপ দিয়ে বসার কারণেই মূলত কালো দাগ পড়ে। তাছাড়া মৃত কোষের স্তর জমে জমে স্থানটি কালচে হয়ে যায়। বেশিক্ষণ রোদে থাকলেও হাইপার পিগমেন্টেশনের ফলেও এমনটি ঘটতে পারে। এ সমস্যার সমাধানে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও দাগ সহজে যেতে চায় না। তাই ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। কয়েকটি উপাদান কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজেই দূর করা যায়। যদিও রাতারাতি এ দাগ দূর করা সম্ভব নয়, তবে নিয়মিত ব্যবহার করলে তবেই মিলবে ফল।

>> এক চামচ কফি নিয়ে এর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি হাঁটু ও কনুইতে কয়েক মিনিট ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩বার এই মিশ্রণ ব্যবহারে সুফল পাবেন।

>> কনুইয়ের জেদি কালো দাগ তুলতে টমেটোও বেশ উপকারী। হাঁটু ও কনুইয়ের কালচে দাগ তুলতে ওই অংশে টমেটো ঘষুন। কয়েক মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এছাড়া চালের আটার সঙ্গে টমেটোর রস মিশিয়ে প্যাক তৈরি করে কনুই ও হাঁটুতে স্ক্রাব করুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

>> ত্বকের কালো দাগ দূর করতে লেবু বিকল্প নেই। এতে থাকে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। লেবুর সঙ্গে চিনির প্যাক মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে কনুইয়ে ৫-৭ মিনিট ভালো করে ঘষে ব্যবহার করুন। নিয়মিত ২-৩ সপ্তাহ এই নিয়ম অনুসরণ করলে দ্রুত দূর হবে কালো দাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কনুইয়ের কালো দাগ দূর করার ৩ উপায়

আপডেট টাইম : 12:17:42 pm, Tuesday, 5 April 2022