নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক স্ট্রোক করেছেন। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকালে ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এর পর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) আছেন। আজ তার অস্ত্রোপচার করা হবে।
Md.Liton 











