বাগেরহাট প্রতিনিধি:গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১২ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তক খুলনার দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনাকরা হয় । অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হলে মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।এসময় কোষ্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো: আজিজুল গাজী (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় । পরবর্তীতে মোটর সাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিনের মাংস জব্দ করা হয় । আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা । পরবর্তীতে জব্দকৃত হরিনের মাংস এবং আটককৃত ব্যক্তিকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য ডাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয় ।এ বিষয়ে জানার জন্য ডিভিশনাল ফরেষ্ট অফিসারের মুঠোফোনে একাদিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
কোস্ট গার্ডের অভিযানে ৩৬ কেজি হরিনের মাংসসহ আটক ১
-
Md.Liton - আপডেট টাইম : 05:31:38 pm, Tuesday, 13 December 2022
- 184 বার
জনপ্রিয় সংবাদ












