Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খাদ্যে বিষক্রিয়ায় বাগেরহাটে তাবলীগের ১৭ সদস্য অসুস্থ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:15:53 pm, Thursday, 19 January 2023
  • 80 বার

বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটে খাদ্যে বিষক্রিয়ায় তাবলীগের ১৭ সদস্য অসুস্থ হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকালে সদর উপজেলার ছয় গম্বুজ মসজিদে এ ঘটনা ঘটে। অসুস্থ সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল বাহার (৬০), মো: সম্রাট, মো: সালাম (৪৫), মোতালেব (৬০), জাকির (২৩), রহমত খাঁ, হুসাইন (৪০), আব্দুর রহমান (২৫ ), আহামেদ (২৬ ), হেলাল চৌধুরী, আনাছ চৌধুরী (৩৮)এনাইজ (৪৩), মো: সাব্বির (১৯), হোসেন আহমেদ (২৯), সাইফুর রহমান(২৯), সাইদুর (৫৮) ও জাকির (৩২)। তারা সবাই বিশ্ব ইজতেমার মাঠ থেকে বাগেরহাটে দাওয়াতের জন্য এসেছিলেন।

জানা গেছে, মঙ্গলবার এশার নামাজের পর খাবার খেয়ে তাবলীগের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে ফজরের নামাজের সময় এলাকার মুসল্লিরা ফজরের নামাজে এসে তাবলীগের সদস্যদের অসুস্থ দেখতে পান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাবলীগের এ সকল অসুস্থ সদস্যদের বাড়ি সিলেট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো: গোলাম রাফি জানান, অজ্ঞাত বিষক্রিয়ায় তাবলীগের এই সকল সদস্যরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এলাকাবাসী অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। কয়েকজনের জ্ঞান ফিরলেও বেশির ভাগ এখনো অচেতন অবস্থায় রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খাদ্যে বিষক্রিয়ায় বাগেরহাটে তাবলীগের ১৭ সদস্য অসুস্থ

আপডেট টাইম : 06:15:53 pm, Thursday, 19 January 2023