Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খুলনা-মোংলা মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:43 pm, Sunday, 28 August 2022
  • 112 বার

রামপাল প্রতি‌নি‌ধি:
খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। সচেতন মহলের পক্ষ থেকে ৩০ জন নাগরিক স্বাক্ষরিত এক আবেদন পত্রের তথ্যে এসব জানা গেছে। সড়ক ও জনপদ বিভাগের নজরদারির অভাবে এক শ্রেণির মানুষ নির্বিচারে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার গোনা বেলাই ব্রীজ থেকে সোনাতুনিয়া বলিয়াঘাটা স্টান্ড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জাতীয় মহাসড়কের দুই পাশে স্থাপনা নির্মাণের হিড়িক চলছে। কয়েক মাস পূর্বে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সহায়তায় বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের সদস্যরা সকল স্থাপনা উচ্ছেদ করেন। কয়েক দিন যেতে না যেতে আবারও অবৈধ স্থাপনা নির্মাণ শুরু হয়। ব্যস্ততম ওই সড়কের ঝনঝনিয়ার মোড়সহ সকল মোড়ে স্থাপনা বেধে আড়াল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তারা উল্লেখ করেন। ঝনঝনিয়ার বাসিন্দা মো. জিয়াউর রহমান, তাহিদুল, আবু হাসানসহ অনেকেই জানান, মোড়ের উপর ঘর বাঁধতে নিষেধ করার পরেও তারা ঘর বাঁধছে। নিষেধ করলে তারা হুমকি দিচ্ছে বলে জানান।

অভিযোগের সূত্র ধরে খুলনা-মোংলা মহাসড়কের ঝনঝনিয়া এলাকায় গিয়ে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র রাতের আধারে ঘর নির্মাণ করছে। তাদের সাথে কথা হলে তারা জানান, আমরা ঘর বাঁধছি একটু চায়ের দোকান দেওয়ার জন্য। অন্য লোকজন তো আরও বড় বড় দোকান ও স্থাপনা নির্মাণ করছে। তারা বলেন, অন্যরা থাকলে আমরা থাকতে দোষের কি ?

এ বিষয়ে রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এমন স্থাপনা নির্মাণ করা অবৈধ। আমরা জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুলনা-মোংলা মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

আপডেট টাইম : 06:51:43 pm, Sunday, 28 August 2022