Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঘোড়া প্রতিকের নির্বাচণী সমন্বয়কের সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:07:28 pm, Saturday, 7 February 2026
  • 70 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:এদিকে বিভিন্ন স্থানে প্রচারণায় বাঁধা, অফিস দখল, কর্মীদের মারধরসহ নানা অভিযোগ এনে শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র পার্থী এমএএইচ সেলেমের ঘোড়া প্রতিকের নির্বাচনী সমন্বয়ক মাহবুবুর রহমান টুটুল।

তিনি বলেন, বাগেরহাটের ৪টি আসনে যাদের বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তাদের মেনে নিতে পারেনি। যার কারণে আমরা ঘোড়া প্রতিকের নির্বাচন করছি। মনের কষ্টে আমরা বিএনপির বিরুদ্ধাচারণ করছি। কিন্তু নির্বাচনের শুরু থেকেই ধানের শীষের কিছু লোকজন আমাদের প্রচার-প্রচারণায় বাঁধা দিচ্ছে। খানপুর, বিষ্ণুপুর, গোটাপাড়া, ষাটগম্বুজসহ বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের বাঁধা দিচ্ছে। কচুয়া তো সন্ত্রাসের জনপদে পরিনত হয়েছে। কচুয়ায় আমাদের দুই কর্মী রিয়াদ ও মুরাদ নামের দুই কর্মীর মোটর সাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাগেরহাট শহরের বাসাবাটি, যাত্রাপুর ও গোপালপুরে আমাদের অফিস ভাংচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছে। তারা বাগেরহাটে অবস্থান করছে। যেকোন সময় যেকোন দূর্ঘটনা ঘটতে পারে। আমরা রিটার্নীং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খুলনা বিভাগীয় ডিআইজি এবং বাগেরহাট পুলিশের পুরো ইউনিট কে পরিবর্তন করার দাবি জানান বিএনপির সাবেক এই নেতা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট ডা. জাবেদ হোসেন জুয়েল বলেন, আমরা আমাদের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। কাউকে বাঁধা দেওয়ার প্রশ্ন আসে না। বরং ঘোড়া মার্কার লোকজন গোটাপাড়া, বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকায় আমাদের ব্যানার পোস্টার একাধিকবার ছিড়ে ফেলেছে। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীকের হুমকি দিচ্ছে। এসব ঘটনায় আমরা ৫টি লিখিত অভিযোগ দিয়েছি রিটানিং কর্মকর্তার কাছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গোপালপুরের ঘটনায় আমরা উভয় পক্ষ থেকে পৃথক পৃথক অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, কিছু পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া যাচ্ছে। যেগুলো লিখিত অভিযোগ পেয়েছি, সেগুলো ইলেকশন ইনকয়ারি কমিটিতে পাঠিয়েছি। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ সেখানে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঘোড়া প্রতিকের নির্বাচণী সমন্বয়কের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 09:07:28 pm, Saturday, 7 February 2026