Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:21:57 pm, Saturday, 31 May 2025
  • 110 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ খাল থেকে লাভলী বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। শনিবার (৩১ মে) বেলা ১১ টার দিকে উপজেলার নালুয়া-চরচিংগড়ী খালের চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। নিহতের স্বজনদের অভিযোগ লাভলী বেগমের মাদকাসক্ত ছেলে রাব্বি খাকী (২৫) তার মাকে হত্যা করে খালের কচুরিপনার মধ্যে লুকিয়ে রাখে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের বড় ভাই মোঃ আফজাল শেখ জানান, লাভলী উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকীর সাথে প্রথম বিয়ে হয়। এই ঘরে রাব্বির জন্ম হয়। এরপর লাভলী বেগমের বাগেরহাটের মনিরুজ্জামানের সাথে বিয়ে হয়। এ ঘরে লাভলীর সেরা (১০) ও লাবনী (৭) নামের দুটি মেয়ে রয়েছে। স্বামী মনিরুজ্জামান মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করত। গত ২০ মে রাত ৮ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে ভিকটিমের মৃতদেহ দেখতে পায়।

মোঃ আফজাল শেখ আরও বলেন, ‘২০ মে রাতে রাব্বি আমার বোন লাভলী বেগমকে হত্যা করে তার লাশ কচুরিপনার নিচে লুকিয়ে রাখে। ঘটনার ১১ দিন পর পুলিশ তার অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে।’

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাভলী বেগমের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই ছেলে রাব্বি পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 07:21:57 pm, Saturday, 31 May 2025