Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জঙ্গি হামলা হচ্ছে, নিরাপদে ঘরে ফেরার অনুরোধ: প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:24:43 pm, Sunday, 4 August 2024
  • 128 বার

আমার ডেক্স:সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক করে সবাইকে নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে।আজ রবিবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এরআগে আজ সকালে গণভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নাশকতাকারী সন্ত্রাসীদের দমন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন যারা রাজপথে নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সারা দেশে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জঙ্গি হামলা হচ্ছে, নিরাপদে ঘরে ফেরার অনুরোধ: প্রধানমন্ত্রীর কার্যালয়

আপডেট টাইম : 09:24:43 pm, Sunday, 4 August 2024