মোল্লাহাট প্রতিনিধি: সাবেক রাষ্টপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করছে মোল্লাহাট উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার( ৩০ শে মে) বাদ আছর মোল্লাহাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ শাহেদ আলির পরিচালনায়,উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ শাহজান,চুনখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বাদশা মিয়া বাসু, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত হোসেন সরকার, কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বি,এম নিজাম উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ হেদায়েত মোল্লা, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সালাম শেখ, মোল্লাহাট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম, মোল্লাহাট উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক শেখ রফিকুল ইসলাম, সদস্য সচিব মেহেদী লাল্টু, যুগ্ম আহবায়ক পাভেল মাহমুদ পরশ, মোল্লাহাট উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ জাহিদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ মিশকাত সর্দার, মোল্লাহাট উপজেলা ছাত্রদল সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারন সম্পাদক ফুরকান শেখ, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ সেজান রশিদ ও ইউনিয়নের সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Md.Liton 











