Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জেলা প্রশাসক সম্মেলন শুরু ২৪ জানুয়ারী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:59:05 pm, Sunday, 22 January 2023
  • 109 বার

আমার ডেক্স:জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারী)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামী ২৬ জানুয়ারী। সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে।

রবিবার (২২ জানুয়ারী) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’ নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এসময় তিনি এ তথ্য জানান।

করোনাভাইরাসের কারণে দুই বছর ডিসি সম্মেলন হয়নি। এরপর গত বছর ১৮-২০ জানুয়ারী ডিসি সম্মেলন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ওই সম্মেলনের উদ্বোধন করেন।

তবে এবার সরাসরি উপস্থিত হয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শপলা হলে তিনি সম্মেলনের উদ্বোধন করবেন।

এদিকে, গত বছরের মতো এবারো জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জেলা প্রশাসক সম্মেলন শুরু ২৪ জানুয়ারী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : 05:59:05 pm, Sunday, 22 January 2023