Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঝুঁকিপূর্ণ পুলে শিক্ষার্থীসহ জনসাধারণের চরম ভোগান্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:08:13 pm, Thursday, 3 November 2022
  • 145 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ির ঝুঁকিপূর্ণ পুলটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীরা পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছে। গেল সিত্রাংয়ের প্রভাবে পুলটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।

উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরবাড়ির খালের কাঠের পুলটি তিন বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে চুরি হয়ে যাচ্ছে পুলের বিভিন্ন সামগ্রী। দূর্ঘটনা এড়াতে এলাকাবাসী ও স্থানীয় মেম্বারের সহযোগীতা ও অর্থায়নে বাঁশ দিয়ে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এ পুল দিয়ে প্রতিদিন উত্তর ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছে।

পুলের দুই পার্শ্বে নিরাপত্তা জন্য ধরনী না থাকায় শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজন চলাচল করতে ভয় পাচ্ছে। স্থানীয় ভূক্তভোগীদের পক্ষে মো. রাকিব খান জানান, গেল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ পুলটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। অতিবিলম্বে পুলটি পুনঃনির্মাণ করা জরুরী।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া এ ঝুঁকিপূর্ণ পুলটি নির্মাণ খুবই জরুরী ।

এ সর্ম্পকে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপজেলার কয়েকটি পুলের ক্ষতিসাধিত হয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঝুঁকিপূর্ণ পুলে শিক্ষার্থীসহ জনসাধারণের চরম ভোগান্তি

আপডেট টাইম : 06:08:13 pm, Thursday, 3 November 2022