Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে বাইরে বিক্রি করতে এসে ধরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:56:03 pm, Thursday, 7 April 2022
  • 164 বার

নিউজ ডেক্স: ঢাকার কেরানীগঞ্জে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আঁধারে দোকানে বিক্রি করতে এসে ধরা পড়েছে আব্দুল কাইয়ুম (৩৩) ও আশরাফ আলী (৩০) নামে দুই ব্যক্তি। তাদের দুইজনের একজন মালবাহী পিকাপ ড্রাইভার ও অন্যজন লেবার বলে জানা গেছে। আটক মালামালের মধ্যে রয়েছে ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে বাস্তা ইউনিয়নের ডিলার নেওয়াজ আলী।

আটক আব্দুল কাইয়ুম জানান, তারা বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকা থেকে রোহিতপুর বাজারে ভাড়ায় এসেছেন । এর মালিক নেওয়াজ আলী আমাদের বলেছে এরশাদের দোকানে মালগুলো পৌঁছে দিতে। আমি এর বেশি কিছু জানি না। এখন শুনি এগুলো সরকারি পণ্য। তবে নেওয়াজ আলীর এক স্বজন জানিয়েছে এটা নেওয়াজের ভাগনে আশিকের কাজ। আশিকই তার নামে ডিলার নিছে। নেওয়াজ এ ব্যাপারে কিছুই জানে না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক মেম্বার জানান, রাত ৯ টার দিকে একটি পিকাপ থেকে সন্দেহজনকভাবে কিছু মালামাল দ্রুত একটি দোকানে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে আমাদের সন্দেহ হলে গিয়ে দেখি এগুলো টিসিবির পণ্য। পরে জনতার সাহায্যে পুলিশ এসে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে মূল হোতা পালিয়ে গেছে।

বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী বলেন, গত ৫ এপ্রিল (মঙ্গলবার) ইউনিয়নের দুটি ডিলারের মাধ্যমে তিনশত কার্ডধারীকে দুই লিটার করে তেল, দুই কেজি করে ডাল, চিনি ও ছোলা দেওয়ার দেওয়ার কথা থাকলেও তা আসেনি বলে আমাকে জানায় নেওয়াজ আলী। মালামাল আটকের ব্যাপারে এখনই শুনলাম। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, রমজান মাসে মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পায়, এ জন্য প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন৷ আর কিছু অসাধু লোক এ নিয়ে কারসাজি করছে, কালোবাজারে বিক্রি করছে। টিসিবির পণ্যসহ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং ডিলারকেও আটকের চেষ্টা চলছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে বাইরে বিক্রি করতে এসে ধরা

আপডেট টাইম : 02:56:03 pm, Thursday, 7 April 2022