Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঠাকুরগাঁওয়ে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:02:23 pm, Saturday, 29 August 2020
  • 392 বার

চেক জালিয়তি করে আইএফআইসি ব্যাংক ঢাকার শান্তিনগর শাখার এক গ্রাহকের ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কুজি শহর গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ইতি আকতার রুহিয়া শাখা জনতা ব্যাংকের একজন গ্রাহক। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় চাঁদপুর জেলার সিলংদিয়া গ্রামের আব্দুর রশিদ মিজির ছেলে রাসেল মিজির (৩০) সাথে। তারা চেক জালিয়াতি করে জনতা ব্যাংকের রুহিয়া শাখা থেকে ৩৩ লাখ টাকা তুলে নেয়।

পরে আইএফআইসি ব্যাংক শান্তিনগর শাখার গ্রাহক তাহমিনা জাফর বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানান। এরপর জনতা ব্যাংক রুহিয়া শাখার ব্যবস্থাপক সুবাস চন্দ্র রায় বাদী হয়ে গ্রাহক ইতি আকতারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় গ্রেপ্তার এড়াতে ইতি আকতার দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। শেষে গত ১৯ জুলাই ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর থানার কর্তৃপক্ষ সহযোগিতায় রাসেল মিজিকে গ্রেফতার করা হয়। ২২ আগস্ট তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রুহিয়া থানায় নিয়ে আসা হয়।

আদালতের কাছে ২ দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করে। রিমান্ড শেষে গত (২৭ আগস্ট) বৃহস্পতিবার আসামী রাসেল মিজিকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আসামি রাসেল মিজি ও ইতি আকতারকে জেল হাজতে পাঠানো হয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, জনতা ব্যাংক রুহিয়া শাখা থেকে চেক জালিয়াতির মাধ্যমে ৩২ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের মামলার রহস্য বের করা সম্ভব হয়েছে। ঢাকা শান্তিনগর শাখার আইএফআইসি ব্যাংকের কর্মকর্তার সহায়তায় একটি প্রতারক চক্র ওই টাকা হাতিয়ে নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট টাইম : 03:02:23 pm, Saturday, 29 August 2020