Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ডলারের দাম বেড়ে ৯২ টাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:48:17 pm, Friday, 8 April 2022
  • 209 বার

বাণিজ্য ডেস্ক: বৈদেশিক মুদ্রার আয়-ব্যয়ে বড় রকমের অসামঞ্জস্য সৃষ্টি হওয়ায় দিন দিন বাড়ছে ডলারের দাম। ব্যাংকিং চ্যানেলেই ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০-৯২ টাকা। খোলাবাজারে ডলারের দাম আরও বেশি।চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য আমদানিতে প্রায় ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে জুলাই-মার্চ এই ৯ মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১৮ শতাংশ। আবার একই সময়ে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ শতাংশ। এতে দেখা দিয়েছে আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম ৮৬ টাকা ২০ পয়সা। কিন্তু আমদানিকারকদের দায় পরিশোধের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক এখন প্রতি ডলারের বিপরীতে ৯০ থেকে ৯২ টাকা নিচ্ছে। বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিকারকদের কাছ থেকেই বাড়তি দাম নেওয়া হচ্ছে। অবশ্য ব্যাংকগুলোকেও একটির কাছ থেকে অন্যটিকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

ব্যাংকগুলোতে ডলারের লেনদেন পর্যবেক্ষণ করে দেখা যায়, বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রতি ডলার ৯০ টাকায় কিনে ৯১ টাকায় বিক্রি করেছে। অগ্রণী ব্যাংক ৮৯ টাকা ৬০ পয়সায় কিনে ৯১ টাকা ৬০ পয়সায় বিক্রি করেছে। জনতা ব্যাংক ৮৯ টাকা ৫০ পয়সায় কেনা ডলার ৯১ টাকা ৫০ পয়সায় বিক্রি করছে। এক্সিম ব্যাংকে ৮৯ টাকা ৪০ পয়সায় কেনা ডলার বিক্রি হয়েছে ৯০ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া প্রাইম ব্যাংক ৯০ টাকায় কিনে ৯১ টাকায় ও আইএফআইসি ৯০ টাকা ৪০ পয়সায় কিনে ৯১ টাকা ৬০ পয়সা দরে বিক্রি করেছে।

এদিকে কোনো কোনো ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যের চেয়ে তিন টাকা পর্যন্ত বেশি দিয়ে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, যেদিন ডলারের চাহিদা যত বাড়ে, সেদিন এর দামও তত বৃদ্ধি পায়। ফলে ভোগ্যপণ্য আমদানিকারকদের ৯০ টাকার কমবেশি দরে ডলার কিনতে হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যের দাম বাড়বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ডলারের দাম বেড়ে ৯২ টাকা

আপডেট টাইম : 02:48:17 pm, Friday, 8 April 2022