Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ডাকরা গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:34:23 pm, Sunday, 22 May 2022
  • 118 বার
এম, এ সবুর রানা, বাগেরহাট: ৭১ এর ২১ মে’র এই দিনে রামপালের ডাকরার বধ্যভূমিতে পাকিস্তানের দোসর রাজাকাররা নির্মমভাবে গুলি করে প্রায় সাড়ে ৬ শতাধিক নিরীহ নারী পুরুষকে হত্যা করা হয়। নিহতদের স্মরণে ডাকরা বধ্যভূমিতে প্রতি বছরের ন্যায় এবারও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। শনিবার সকাল ১০ টা মুক্তিযোদ্ধা কমান্ডার অতীন্দ্রনাথ হালদার দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পিসি রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ বাকচী, সাবেক রবীন্দ্র নাথ মন্ডল প্রমুখ। এ সময় ডাকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সন্ধায় রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও তাদের আত্মার শান্তি কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল।
এ বিষয়ে ডাকরা বধ্যভূমির স্মৃতিস্তম্ভের জমিদাতা পিসি রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৫০ বছর পার হলেও শহীদদের তালিকা করা হয়নি। তিনি দ্রুত তালিকা করে শহীদদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জোর দাবী জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ডাকরা গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলন

আপডেট টাইম : 12:34:23 pm, Sunday, 22 May 2022