Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তিন জুটির কাছে আসার গল্প

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:00:05 pm, Sunday, 29 January 2023
  • 111 বার

আমার ডেক্স:বরাবরের মতো এবারও ক্লোজআপ নিয়ে আসছে ‘কাছে আসার গল্প’। সময় সময়ের মতো বয়ে যায়, বদলে যায় আশপাশের সবকিছু। প্রজন্মের পর প্রজন্ম আসে, সাথে আসে নতুন নিয়ম-কানুন, নতুন চিন্তাধারা। নতুন সময়ে পুরোনো হয়ে যায় কাছে আসার ধারণাও। নতুন প্রজন্মের এমন তিনটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের ‘ক্লোজআপ কাছে আসার গল্প’।

নতুনত্ব রয়েছে আরও। প্রতিবার কাছে আসার গল্প তৈরি হয় দর্শকদের গল্পে। তাঁদের কাছে গল্প চাওয়া হয়। দর্শকদের পাঠানো হাজার হাজার গল্পের মধ্য থেকে সেরা তিনটি গল্প বেছে নিয়ে তৈরি হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। তবে এবার দর্শকদের কাছ থেকে গল্প নেওয়া হয়নি। প্রথমবারের মতো পরিচালকের গল্পে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যগুলো। অভিনয়েও রয়েছেন বেশ কিছু নতুন মুখ।

কাছে আসার গল্প সিরিজের এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী, সাকিব ফাহাদ ও রাকা নোশিন নাওয়অমিতাভ রেজার পরিচালনায় অভিনয় করেছেন তামিম মৃধা ও প্রিয়ন্তী উর্বী। আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপকে নিয়ে আরেকটি গল্প বানাচ্ছেন রাকা নোশিন নাওয়ার। আর সাকিব ফাহাদের নির্দেশনায় তৈরি গল্পে অভিনয় করছেন শাশ্বত দত্ত ও তানজিম সাইয়ারা তটিনী।

এর মধ্যে প্রিয়ন্তী, তটিনী ও শাশ্বত প্রথমবারের মতো অভিনয় করছেন ক্লোজআপের বিশেষ এই আয়োজনে। কাছে আসার গল্পে প্রথমবার হলেও এ অভিনয়শিল্পীরা ইতিমধ্যেই ছোট পর্দা ও ওয়েব কনটেন্টে নিজেদের প্রতিভার জানান দিয়েছেন। তামিম মৃধা ও দীপ আগে থেকেই পরিচিত মুখ। অন্যদিকে আইশা, তটিনী, প্রিয়ন্তী ও শাশ্বত কয়েক বছর ধরে কাজ করছেন টিভি নাটক ও বিজ্ঞাপনে। কয়েকটি কাজে বেশ প্রশংসিত হয়েছেন তাঁরা।

এবার ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড শূন্য। ব্যান্ডটির ১৫ বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার আইসিসিবিতে আয়োজিত কনসার্টে প্রকাশ করা হয় থিম সংটি। এ সময় ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর এবারের অভিনয়শিল্পীরাও উপস্থিত ছিলেন। থিম সং ছাড়া এবার চলচ্চিত্রগুলোর গানের সুর ও সংগীতায়োজনে রয়েছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিও। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল। আসছে ভালোবাসা দিবসে দেশের একাধিক টিভি চ্যানেল ও ক্লোজআপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তিন জুটির কাছে আসার গল্প

আপডেট টাইম : 07:00:05 pm, Sunday, 29 January 2023