স্টাফ রিপোর্টার, বাগেরহাট:
দুদকের করা মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম শুনানি শেষে ১৫ দিনের জন্য হাবিবুর রহমানের জামিন মঞ্জুর করেন। প্রায় দেড় মাস পরে পৌর মেয়র জামিনে কারামুক্ত হওয়ায় আনন্দ মিছিল করেছেন তার সমর্থকরা। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের করা পৃথক দুটি অর্থ আত্মসাতের মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান ও পৌর সভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম। তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। তবে দুর্নীতির মামলার অপর আসামী পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম এখনও বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন। খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক।
দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বলেন, বিচারক আইনজীবীদের কাছ থেকে অসুস্থতার ডাক্তারি সনদপত্র দেখে মানবিক কারনে মেয়রের চিকিৎসার জন্য আগামী ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী ড. একে আজাদ ফিরোজ টিপু বলেন, আদালত ১৫ দিনের জন্য পৌর মেয়রের জামিন মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানাযায়, ২০২০ সালের ৭ অক্টোবর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়। ২০২১ সালের ২৫ নভেম্বর বাগেরহাট পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অপরাধে মেয়রসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রসহ বাগেরহাটে আবাহনী ক্লাবের কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের কাজ না করে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে আসামি করে আরও একটি মামলা করা হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
দুদকের মামলায় কারাগারে থাকা বাগেরহাট পৌর মেয়রের জামিন
-
Md.Liton - আপডেট টাইম : 06:03:25 pm, Thursday, 24 March 2022
- 201 বার
জনপ্রিয় সংবাদ












