Dhaka , Sunday, 20 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দেশব্যাপি বোমা হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:39:49 pm, Wednesday, 17 August 2022
  • 128 বার

বাগেরহাট প্রতিনিধি
বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশ ব্যাপী সিরিজ বোমা হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নানা মন্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে শহরের রেলরোড দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের শালতলা, শহীদ মিনার, রাহতের মোড়, সাধনারমোড়, ও বাজারের মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।
মিছিলে, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, শেখ লিয়াকত হোসেন লিটন, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুচি,সেলিম সরদার, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, হাওলাদার মাহফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর, ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
মিছিলকারীরা দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার মদদদাতা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির দাবি জানান। এছাড়াও একই দাবিতে জেলার মোল্লাহাট, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা, ফকিরহাটসহ সকল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দেশব্যাপি বোমা হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : 06:39:49 pm, Wednesday, 17 August 2022