Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাট-২

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে……..ব্যরিস্টার জাকির হোসেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:33:06 am, Tuesday, 27 January 2026
  • 86 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা সদরের গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজার বালুর মাঠ‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
গোটাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাশারাত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি প্রদীপ কুমার বসু সন্তু, ছাত্রনেতা আলী সাদ্দাম দ্বীপ, মোল্লা আতিকুর রহমান রাসেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন,বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই ইউনিয়নের শত শত নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মীর নামে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এই ইউনিয়নের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিরুদ্ধে দলীয় পরিচয়ে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।
ব্যারিস্টার জাকির হোসেন আরও বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট-২

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে……..ব্যরিস্টার জাকির হোসেন

আপডেট টাইম : 12:33:06 am, Tuesday, 27 January 2026