Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমনের শিকার গরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:06:22 pm, Monday, 25 July 2022
  • 131 বার

মোংলা প্রতিনিধি:নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমনের শিকার হয়েছে একটি গাভী গরু। রবিবার (২৪ জুলাই) মোংলা চিলা ইউনিয়নের জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চঘাট সংলগ্ন শ্যালা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। কুমির গরুটির পিছনের রান ও দুই পা কামড়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগ গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাওলাদার জানান, গরুটি পানি খেতে শ্যালা নদীর পারে নামলে একটি কুমির গরুটির উপর আক্রমণ করে। কুমিরটি গরুর পিছনের রানে কামড়ে ধরে টানতে থাকে। আর গরুটিও নিজেকে রক্ষা করার জন্য উপরের দিকে উঠতে থাকে। গরুর রানে কামড়ে থাকা অবস্থায় কুমিরও প্রায় অর্ধেক পরিমাণ তীরে উঠে যায়। কুমির ও গরুর ধস্তাধস্তি এবং গরুর ডাকে লঞ্চঘাটের লোকজন ছুটে আসে। পরে লোকজনের তাড়া ও শব্দে কুমির গরুটিকে ছেড়ে নদীতে চলে যায়। পরে গরুটি সেখান থেকে উদ্ধার করে এনে মালিকের কাছে পৌঁছে দেয়া হয়। মালিক গরুটির চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমনের শিকার গরু

আপডেট টাইম : 06:06:22 pm, Monday, 25 July 2022