Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নাহিদকে রড দিয়ে পেটায় সিয়াম, কোপায় ইমন: র‍্যাব

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:24:16 pm, Thursday, 5 May 2022
  • 174 বার
নিউজ ডেক্স: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ইটের আঘাতে আহত হয়ে রাস্তার পাশে পড়ে যান ডেলিভারিম্যান নাহিদ হোসেন। আহত অবস্থায় পড়ে যাওয়া নাহিদকে রড দিয়ে পেটান ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম। নাহিদকে সিয়াম আঘাত করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপান ইমন|আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার মঈন বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ইটের আঘাতে নাহিদ পড়ে যান। এরপর তাকে রড দিয়ে বেধড়ক আঘাত করেন সিয়াম। ফুটেজে আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে দেখা যায়। তাঁর নাম ইমন। তাঁরা দুজনেই ঢাকা কলেজের শিক্ষার্থী।’ কোন পাশ থেকে বা কার ইটের আঘাতে নাহিদ পড়ে যান, তা চিহ্নিত করতে পারেনি র‍্যাব। ইমনও পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র।

উসকানি ও গুজবে সাড়া দিয়ে সিয়াম ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়ান বলে জানিয়েছেন খন্দকার আল মঈন। তিনি জানান, সিয়াম হলে থাকতেন না। তিনি ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাইরে থেকে এসে কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংঘর্ষে জড়ান সিয়াম। আগে ১৮ এপ্রিল রাতে শুরু হওয়া সংঘর্ষ ১৯ এপ্রিলও চলতে থাকে। ১৯ এপ্রিল দুপুরে আহত হন নাহিদ। গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফার্স্ট ফুডের দোকানে ইফতারের টেবিল সাজানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত। যে দুজন কর্মচারীর ডাকে ঢাকা কলেজের ছাত্ররা নিউমার্কেটে গিয়েছিলেন, সেই দুজনকেও গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন মোয়াজ্জেম হোসেন সজীব ও মেহেদী হাসান বাপ্পী। তাঁদের কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নাহিদকে রড দিয়ে পেটায় সিয়াম, কোপায় ইমন: র‍্যাব

আপডেট টাইম : 04:24:16 pm, Thursday, 5 May 2022