দুর্ঘটনাবশত কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক নাহিদের মৃত্যু হয়।
মোল্লাহাট প্রতিনিধি:মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় নাহিদ ফেরদাউস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার (৬ জুলাই) রাত ১১দিকে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ফেরদাউস খুলনার খালিশপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। জানা গেছে, নাহিদ ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে চাকুরী করতো । ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে খুলনায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাহিদ নামে ওই যুবক। পরে রাতে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় দুর্ঘটনাবশত কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক নাহিদের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনেছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Md.Liton 











