বাসস ডেস্ক : উপসাগরীয় আমিরাত দুবাইয়ে নিলামের আগে বিশ্বের অন্যতম বিশালাকৃতির এক বিরল প্রকৃতির আনকোরা রুবি পাথর প্রথমবারের মতো প্রদর্শনীতে রাখা হয়েছে। ৮,৪০০ ক্যারেটের পাথরটির ডাক দেয়া হয়েছে বুর্জ আলহামাল। ওজন ২.৮ কিলোগ্রাম (৬ পাউন্ডেরও বেশি)। তানজানিয়ার খনিতে পাওয়া গেছে। এস.জে গোল্ড এন্ড ডায়মন্ড কোম্পানির ‘ক্যালিস্টো কালেকশন’-এর অংশ হিসেবে শুক্রবার দুবাইয়ের এক হোটেলে এটি প্রথম প্রদর্শিত হয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি বলেছে, এটি বিশ্বের বড় আনকোরা রুবিগুলির অন্যতম। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক পিলাটি বলেন, এটি এখন পর্যন্ত পাওয়া বিরলতম রুবি । তিনি বলেন, এটি এখনো পরিশোধন করা হয়নি, তাই এটি প্রাকৃতিক এবং সেকারণেই অত্যন্ত মূল্যবান। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ এবং গাঢ় বেগুনি রঙের এই রুবির মূল্য ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে।
পিলাটি এএফপিকে বলেন, পাথরটি নিলামে যাওয়ার আগে, আগামী ৩০ দিন দুবাইয়ের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নিলামের আগে দুবাইয়ের প্রদর্শনীতে দুষ্প্রাপ্য রুবি পাথর
-
Md.Liton - আপডেট টাইম : 04:41:43 pm, Sunday, 17 April 2022
- 99 বার
জনপ্রিয় সংবাদ












