Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

‘পঁচা চা’ লন্ডন বাজারে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:06:32 pm, Saturday, 26 March 2022
  • 128 বার

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে ‘লন্ডন বাজার’। আশ্চর্য হলেও এটাই সত্যি। এই নামে বাজার রয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার নাবিরবহ গ্রামে। এই ‘লন্ডন বাজার’ একটি চায়ের দোকানের জন্য বিখ্যাত। প্রতিদিন দূর-দূরান্ত হতে মানুষ আসে সেখানে চা পান করতে। তবে একজনকে একদিনে এককাপের বেশি চা দেওয়া হয় না।

সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার পাশে পলিথিনে ঘেরা চায়ের দোকান। মাটির চুলায় বড় কেতলিতে গরুর খাঁটি দুধ গরম হচ্ছে। সেই দুধ দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চা বানানো হয়। তবে এই চায়ের দোকান সপ্তাহে একদিন বন্ধ থাকে;  সেটা সোমবার।

৯০ বছর বয়সী রহিম উদ্দিন পঁচা চায়ের দোকানের মালিক। তার হাতে তৈরি চায়ের স্বাদ নিতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে। রহিম উদ্দিন পঁচা বলেন,  ৭০ বছর ধরে তিনি চা বিক্রি করেন। এর মধ্যে ২২ বছর বিক্রি করেছেন ঢাকার মহাখালীতে। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় চা বিক্রি শেষে ৮ বছর আগে চলে আসেন নিজ গ্রামে। চা বিক্রি করেই ভালো ঘরে মেয়ে বিয়ে দিয়েছেন। ছেলেকে পড়াশোনা করিয়েছেন। ছেলে এখন চাকরি করে।

নাবিরবহ গ্রামের বাসিন্দা জাহের আলী বলেন, এখন আর কেউ গ্রামের নাম নাবিরবহ বললে চেনে না। ‘লন্ডন বাজার’ বলেই চেনে। পঁচা ভাইয়ের চায়ের কারণে গ্রামটি দেশে পরিচিতি পেয়েছে। প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে আসে চা পান করতে। কেউ মোটরসাইকেল, কেউ প্রাইভেটকারে। আবারও অনেকে বাসে চলাচলের পথে দল বেঁধেও আসেন। তবে ‘পঁচা চা’ কেউ দিনে এক কাপের বেশি পায় না।

এ বিষয়ে জানতে চাইলে রহিম উদ্দিন পঁচা বলেন, ‘প্রত্যেকের ব্যবসার একটি বৈশিষ্ট্য থাকে। যেখান থেকে আসুক, যে ব্যক্তিই আসুক; এক কাপের বেশি চা দেই না। এটাই আমার ব্যবসার বৈশিষ্ট্য। আর সত্যি বলতে, এটা আমার ওস্তাদের আদেশ।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

‘পঁচা চা’ লন্ডন বাজারে

আপডেট টাইম : 06:06:32 pm, Saturday, 26 March 2022