Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মার উদ্বোধন : রূপসা,দড়াটানা সেতুসহ ১৫ সেতু-ফেরির টোল মওকুফ

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:44:49 pm, Thursday, 23 June 2022
  • 141 বার

পদ্মা সেতু উদ্বোধনের দিন খুলনা জোনের খান জাহান আলী (রূপসা) ও দড়াটানা সেতুসহ ১৫ সেতু-ফেরির টোল মওকুফ

নিউজ ডেক্স:আগামী ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ জোনের মোট ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথি ও জনসাধারণের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন খুলনা জোনের খান জাহান আলী (রূপসা) ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর, দপদপিয়া, গাবখান, বলেশ্বর, পটুয়াখালী, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ও পায়রা (লেবুখালী) সেতুর টোল মওকুফ করা হলো।

এছাড়া গোপালগঞ্জ জোনের মোল্লাহাট, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখতে ফেরি ও যানবাহন থেকে টোল আদায় ছাড় দেয়া হলো। এ সিদ্ধান্ত শুধু ২৫ জুনের জন্য।এর আগে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের দিন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আরিয়াল খাঁ সেতুর টোল আদায় মওকুফ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মার উদ্বোধন : রূপসা,দড়াটানা সেতুসহ ১৫ সেতু-ফেরির টোল মওকুফ

আপডেট টাইম : 11:44:49 pm, Thursday, 23 June 2022