Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ বন্ধের ঘোষণা

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:14:17 pm, Monday, 28 March 2022
  • 84 বার
নিজস্ব প্রতিবেদক :

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ হচ্ছে আগামী ৩১ মার্চ। চলতি পর্যটন মৌসুম শেষ হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী সব পর্যটকবাহী জাহাজের অনুমতির মেয়াদ হচ্ছে আগামী ৩১ মার্চ। এরপর থেকে এ নৌরুটে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। শুধু একটি জাহাজ (কেয়ারি সিন্দাবাদ) আগামী ৪ এপ্রিল পর্যন্ত সেন্টমার্টিনে চলাচলের অনুমতি রয়েছে। সেটাও ৪ এপ্রিলের পর চলাচল বন্ধ করে দেওয়া হবে। যদি আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য মেয়াদ বাড়ায় সেক্ষেত্রে তাদের অনুমতি প্রদান করা হবে। এদিকে আগামী ২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব)। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এরপর আগামী অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে বলেও জানান স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমেদ। পর্যটক ভ্রমণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ বন্ধের ঘোষণা

আপডেট টাইম : 09:14:17 pm, Monday, 28 March 2022