Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পাঁচ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:40:35 pm, Friday, 1 April 2022
  • 135 বার

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

ডেক্স নিউজ:

সর্বশেষ ২০১৭ সালের জুনে ফুটবল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। এরপর কেটে গেছিলো প্রায় পাঁচ বছর। অবশেষে আবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ফর্মে আছে ব্রাজিল। ইতোমধ্যে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিলো নেইমাররা। সর্বশেষ দুই ম্যাচেও পেয়েছে জয়। আর তাতেই বেলজিয়ামকে হটিয়ে র্যা ঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলো দলটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সর্বশেষ র্যা ঙ্কিং হালনাগাদে ব্রাজিল ১৮৩২.৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। ১৮২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বেলজিয়াম। দীর্ঘ প্রায় চার বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো বেলজিয়াম। ২০১৮ সালের অক্টোবর থেকে শীর্ষে ছিল দলটি। র‍্যাঙ্কিংয়ের পরের ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। যথাক্রমে আছে ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইতালি, স্পেন ও পর্তুগাল। এদিকে তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে মেক্সিকো। দশে আছে নেদারল্যান্ডস।

এদিকে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের মাঠে ২-০ ব্যবধানে পরাজয়ের পর ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জামাল ভুঁইয়ারা। ফলে ১৮৬তম স্থান থেকে ১৮৮ তে নেমে গেছে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পাঁচ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

আপডেট টাইম : 07:40:35 pm, Friday, 1 April 2022