Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পাকিস্তানকে টপকে ওডিআই র‍্যাংকিংয়ে ৬-এ বাংলাদেশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:51:03 pm, Wednesday, 30 March 2022
  • 140 বার

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। আর এতেই আইসিসি’র রেটিং পয়েন্টে পাকিস্তানের ঘাড়ে শ্বাস ফেলতে থাকে টাইগাররা। সিরিজ জয়ের সপ্তাহ পেরুতে না পেরুতে সুসংবাদ পেল বাংলাদেশ দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে ওডিআই র‍্যাংকিংয়ে ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়া। ৮৮ রানের পরাজয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট কিছু কমেছে। সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। প্রথম ম্যাচে হারের পর দলটির রেটিং ৯২.৫০। বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩.০৬। পাকিস্তানের চেয়ে দশমিক ব্যবধানে অল্প এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান এখন র‍্যাংকিংয়ের ছয়ে। এর আগে ছয়ে থাকা পাকিস্তান নেমে গেছে সাতে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলে দীর্ঘ সময়ের জন্য ছয়ে থাকার সুযোগ পাবে বাংলাদেশ। তবে সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতলে বাংলাদেশকে টপকে আবার ছয়ে উঠে আসবে পাকিস্তান।

ওডিআই র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে নিউজিল্যান্ড। এছাড়া যথাক্রমে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা।

এক নজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

১. নিউজিল্যান্ড (রেটিং – ১২১)
২. ইংল্যান্ড (রেটিং – ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং – ১১৭)
৪. ভারত (রেটিং – ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং – ১০২)
৬. বাংলাদেশ (রেটিং – ৯৩)
৭. পাকিস্তান (রেটিং – ৯৩)
৮. শ্রীলংকা (রেটিং – ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং – ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং – ৬৮)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পাকিস্তানকে টপকে ওডিআই র‍্যাংকিংয়ে ৬-এ বাংলাদেশ

আপডেট টাইম : 02:51:03 pm, Wednesday, 30 March 2022