Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পায়ে ঝি ঝি ধরলে ছাড়াবেন যেভাবে

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:57:41 pm, Friday, 13 January 2023
  • 194 বার

আমার ডেক্স:‘প্যারেসথেসিয়া’ বললে যদিও চিনবেন না তবে এই সমস্যায় আপনি প্রায়ই পড়ে থাকেন। হাতে, পায়ে, বাহুতে, কখনো কখনো ঘাড়েও হতে পারে। ঝিম ধরা এক ধরনের অনুভূতি। সহজ ভাষায় আমরা যাকে ‘ঝি ঝি ধরা’ নামে চিনি। হঠাৎ হঠাৎই এমন ঝি ঝি ধরলে কী করতে হবে তা যেন ঠিক বুঝে উঠতে পারি না।

ঝি ঝি ধরলে আসলে কী করতে হয়? অনেক সময় না বুঝে ভালো করতে গেলে উল্টো মন্দ হতে পারে। তাই ঝি ঝি ধরার সমস্যায় পড়লে পদক্ষেপ নিতে হবে বুঝে-শুনে। একটানা বসে থাকার পরে হঠাৎ উঠতে গেলে পায়ে এই ঝি ঝি ধরার অনুভূতি হতে পারে। মাঝে মাঝে এমন হলে সমস্যা নেই। কিন্তু এভাবে যদি প্রায়ই হতে থাকে, তবে সতর্ক হোন। প্রয়োজন মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। আজ চলুন জেনে নেওয়া যাক, পায়ে ঝি ঝি ধরলে করণীয়-

হাঁটাচলা করুন

ঝি ঝি ধরার পর সাবধানে উঠে খানিকটা হাঁটাচলা করলে এই সমস্যা চলে যায়। কারণ হাঁটলে শরীরে রক্তপ্রবাহ বাড়ে। তাই পায়ের উপর পা তুলে বসে থাকা অবস্থায় ঝি ঝি ধরলে তখনই উঠে হাঁটাচলা করুন। এতে রক্তপ্রবাহ স্বাভাবিক হয়ে ঝি ঝি ধরার সমস্যা চলে যাবে।

আঙুল উপর-নিচ করুন

পায়ে ঝি ঝি ধরলে পায়ের আঙুলগুলোকে খানিকটা নাড়াচাড়া করলে সুফল পাবেন। ঝি ঝি ধরলে পায়ের আঙুল উপর-নিচ করুন। এতে উপকার পাবেন। এভাবে আঙুল নাড়াচাড়া করলে রক্তপ্রবাহ স্বাভাবিক হবে এবং পায়ের অসাড় অবস্থা কেটে যাবে।

বুড়ো আঙুল চেপে ধরুন

এটি একটি কার্যকরী সমাধান। যখন পায়ে ঝি ঝি ধরবে তখনই পায়ের বুড়ো আঙুল চেপে ধরুন। দুই আঙুল দিয়ে অনেকটা চিমটির মতো করে চেপে ধরবেন। এতে ধীরে ধীরে ঝি ঝি ধরার সমস্যা দূর হয়ে যাবে।

নড়চড়া করুন

অনেক সময় বসে থাকার ভঙ্গির কারণেও ঝি ঝি ধরতে পারে। তাই ঝি ঝি ধরলে তড়িঘড়ি না করে আগে খেয়াল করুন ঠিক কী কারণে এমনটা হচ্ছে। যদি আপনার বসে থাকার ভঙ্গির কারণে ঝি ঝি ধরে তবে উঠে দাঁড়ান এবং নড়াচড়া করুন। কিছুটা হাঁটতে পারেন অথবা শরীর এদিক-ওদিক দোলাতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পায়ে ঝি ঝি ধরলে ছাড়াবেন যেভাবে

আপডেট টাইম : 05:57:41 pm, Friday, 13 January 2023