Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সাংবাদিকদের সাথে মত বিনিময়

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের-পুলিশ সুপার তৌহিদুল আরিফ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:06:13 pm, Saturday, 7 September 2024
  • 121 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। কোন অপরাধী ছাড় পাবে না। বাগেরহাটকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

এ সময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, বাবুল সরদার, দেলোয়াপর হোসেন, প্রেসক্লাবের কোষাধক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলীসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা,মাদক,গ্রাম্য দলাদলি,সড়কের শৃঙ্খলা,চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাংবাদিকদের সাথে মত বিনিময়

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের-পুলিশ সুপার তৌহিদুল আরিফ

আপডেট টাইম : 06:06:13 pm, Saturday, 7 September 2024