Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দুই পরিবর্তন!

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:42:28 pm, Wednesday, 30 November 2022
  • 120 বার

আমার ডেক্স:গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। জিতলেই শেষ ষোলো, ড্র করলে যেতে হবে সমীকরণে। তবে হারলেই বাদ-এমন সমীকরণ নিয়েই খেলতে নামছে মেসি-ডি মারিয়ারা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একাদশ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস আভাস পেয়েছে দুটি পরিবর্তন আসতে যাচ্ছে শুরুর একাদশে। গঞ্জালো মন্টিয়েলের বদলে শুরু করবেন নাহুয়েল মলিনা।

এছাড়া লিয়ান্দ্রো পারেদেসকে দেখা যাবে না শুরুর একাদশে, তার জায়গা নেবেন এনজো ফার্নান্দেজ কিংবা গুইদো রদ্রিগেজ। গুইদো মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন, এনজো বদলি নেমে করেন দ্বিতীয় গোল।

এবারের বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়েই কাতার পাড়ি দিয়েছিল আর্জেন্টিনা। তবে দুর্বল সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারায় আসরে তাদের টিকে থাকা নিয়েই দেখা দেয় শঙ্কা। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে সে শঙ্কা উড়িয়ে আবার লড়াইয়ে ফেরে লিওনেল মেসিরা। কিন্তু প্রথম ম্যাচের সে হার এখনও তাদের রেখেছে দুশ্চিন্তায়। শেষ ষোলোতে যেতে তাই পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।

আপাতত জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। একই সময়ে ম্যাচ হওয়ায় মেসিরা থাকতে পারছেন না নির্ভার। যার কারণে দলের অন্যতম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের পায়ের গোড়ালিতে চোট থাকার পরেও তাকে শুরুর একাদশে রাখবেন কোচ স্ক্যালোনি। এমনটা নিশ্চিত করেছে টিওয়াইসি স্পোর্টস।

গোড়ালিতে লাউতারোর চোট অবশ্য নতুন কিছু নয়। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে এ চোটকে সঙ্গী করে তিনি পাড়ি দিয়েছেন কাতার বিশ্বকাপে। সে চোট নতুন করে তাকে ভোগায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে। যার কারণে ম্যাচের ৬৩ মিনিটে তাকে তুলে হুলিয়ান আলভারেজকে নামান কোচ স্ক্যালোনি। পোলিশদের বিপক্ষে শুরুর একাদশে থাকলেও, পুরো সময় তার মাঠে থাকা নিয়ে সংশয় থেকেই যায়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাচ অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দুই পরিবর্তন!

আপডেট টাইম : 05:42:28 pm, Wednesday, 30 November 2022