Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ লোকারণ্য

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:32:42 pm, Saturday, 12 November 2022
  • 98 বার

আমার ডেক্স:ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এ সমাবেশ শুরু হয়। আর এ সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশ স্থল। ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়া’র মুক্তির দাবিতে দেশের ৮ বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে দলটি চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে সমাবেশ করেছে। আজ ফরিদপুরে সমাবেশ করছে তারা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন ধরে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফরিদপুর জেলা বিএনপি। শুরুতে ফরিদপুর সদরের রাজেন্দ্র কলেজের মাঠে সমাবেশ করার অনুমতি চাই তারা। কিন্তু তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয় শহরের বাইরের কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠ। তারপর থেকেই নানা বাধা-বিঘ্ন উপেক্ষা করে নেতাকর্মীরা আসতে শুরু করেন মাঠে।

ফরিদপুরের স্থানীয় বিএনপি নেতারা জানান, গতকাল শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতারা ফরিদপুরের সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেন। তারা দুপুরে জুম্মার নামাজ সমাবেশ স্থলে আদায় করেন এবং সেখানেই রাত্রিযাপন করেন। সকাল থেকেই স্থানীয় নেতারা সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুরের আগেই পুরো সমাবেশ স্থল লোকারণ্যে পরিণত হয়।

বিএনপির এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিষ্টার শাহজাহাস ওমর, এফ এম কাইয়ুম জঙ্গী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ লোকারণ্য

আপডেট টাইম : 05:32:42 pm, Saturday, 12 November 2022