Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দীর্ঘ ১৯ বছর পালিয়েও রক্ষা হলো না, ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরাজি

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:57:29 pm, Tuesday, 10 May 2022
  • 115 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ নিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর খুলনা র‌্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে বেল্লাল ফরাজি। বেল্লাল ফরাজি মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব-বহরবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির ছেলে। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র‌্যাব-সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার (১০ মে) বিকেলে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, ২০০৩ সালের ১৫ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরধরে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ২০১৪ সালের ২৬ জুন বেল্লাল ফরাজিকে ফাঁসির আদেশসহ অন্যান্য আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

বিষয়টি খুলান র‌্যাব-৬ এর নজরে আসলে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি থাকা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সোমবার রাতে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেল্লাল ফরাজিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দীর্ঘ ১৯ বছর পালিয়েও রক্ষা হলো না, ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরাজি

আপডেট টাইম : 08:57:29 pm, Tuesday, 10 May 2022