Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফাইনালের আগে পুরো ফিট দি মারিয়া

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:19:05 pm, Friday, 16 December 2022
  • 169 বার

আমার ডেক্স:বিশ্বকাপের মাঝখানেই চোটে পড়েছিলেন আনহেল দি মারিয়া। যদিও তা খুব গুরুত্বপূর্ণ ইনজুরি নয়, তবে ৯০ মিনিট খেলার মতো ফিট ছিলেন না।যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে খেলানো হয় তাকে। সেমিফাইনালে অবশ্য ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার সুযোগই পাননি। তবে ফাইনালের আগে ঠিকই পুরোদমে ফিট হয়ে উঠেছেন এই উইঙ্গার।

একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে ফাইনালের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। তবে এদিন শুধু বেঞ্চের খেলোয়াড়রাই ঘাম ঝড়ান মাঠে। তাদের দুই গ্রুপে ভাগ করে অনুশীলন করান কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা খেলোয়াড়রা জিমেই সময় পার করেন।

ফিট হলেও ফ্রান্সের বিপক্ষে দি মারিয়া শুরুর একাদশে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচেই আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। কিন্তু ইনজুরি কারণে খেলতে পারেননি শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। তারপর থেকেই পর্যবেক্ষণে রাখা হয় তাকে। কোচ স্কালোনিও সেরকমভাবে কোনো ঝুঁকি নেননি।

এদিকে, ফাইনালে পাপু গোমেসের খেলা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। গোড়ালির ইনজুরি কারণে সেভিয়া ফরোয়ার্ড খেলেননি ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্যদিকে কার্ড নিষেধাজ্ঞা শেষে ফাইনালের একাদশে ফিরতে পারেন দুই ডিফেন্ডার মার্কোস আকুইনা ও গনসালো মন্তিয়েল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফাইনালের আগে পুরো ফিট দি মারিয়া

আপডেট টাইম : 06:19:05 pm, Friday, 16 December 2022