Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধু রেলসেতুর পন্য নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:16:33 pm, Tuesday, 21 February 2023
  • 136 বার

নিজস্বপ্রতিবেদক,বাগেরহাট:সিরাজগঞ্জের যমুনা নদীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারি নিয়ে মোংলা বন্দরে পৌছেছে পানামা পতাকাবাহী জাহাজ “এমভি জুপিটার”। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

জাহাজটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা হয় জাহাজটি। এর আগে ২২ জানুয়ারি তিন হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে এমভি কুই ইয়া শান জাহাজ।

বিদেশী জাহাজ এমভি জুপিটারের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং লিঃ খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, জাহাজটিতে আসা পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌছানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, সরকারের নানা পদক্ষেপে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। যার কারণে দেশে চলমান নানা মেগা পুকল্পের পণ্য ও মেশিনারিজ মোংলা বন্দর দিয়ে আসছে। আশাকরি মোংলা বন্দরের এই পণ্য আসার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধু রেলসেতুর পন্য নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

আপডেট টাইম : 07:16:33 pm, Tuesday, 21 February 2023