Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান এখন মোংলা বন্দরে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:19:02 pm, Monday, 10 October 2022
  • 121 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশী জাহাজ এমভি থর ফ্রেন্ড। সোমবার (১০ অক্টোবর) দুপুরে পানামা পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। বিকেলে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনা প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। খালাস শেষে এসব পণ্য নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর সাইডে পৌছাবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য বন্দরে পৌঁছেছে। খুব দ্রæত এসব সরঞ্জাম খালাস শেষ হবে। মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান এখন মোংলা বন্দরে

আপডেট টাইম : 06:19:02 pm, Monday, 10 October 2022