Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের ইউপি সদস্য অনির্বান ভারতের নাগরিক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:25:50 pm, Sunday, 16 October 2022
  • 111 বার

স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য অনির্বান মন্ডল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। তিনি উপজেলার বেন্নাবাড়ি গ্রামের বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনন্ত ভক্তর ছেলে জিৎ ভক্ত বাদী হয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বাগেরহাট জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এবং জেলা নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জিৎ ভক্ত সাংবাদিকদের বলেন, ‘চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য অনির্বান মন্ডল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। তিনি বাংলাদেশের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের বেন্নাবাড়ি গ্রামের বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে। তাঁর জাতীয় পরিচপত্র নং-৯১২৮৭৪৭৯৯৬ এবং ভোটার নং-০১০৩০৭০৬৬৫৫৭। অনির্বান মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার দমদম উত্তরের বাসিন্দা (১১০)। তাঁর ভারতের পরিচয়পত্র নম্বর/EPIC NO-XVM২১৭৬৬৪২, পার্ট নম্বর-৩৪, অংশের নাম-তপতী বালিকা বিদ্যাবীথির কক্ষ নং-২, ভোটার ক্রমিক নম্বর-৮৮৬, ভোট দানের স্থান আগাপুর উত্তর। জিৎ ভক্ত আরও বলেন, ‘অনির্বান মন্ডল আগামী ১৭ অক্টোবরের বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী টিটো সরদারের প্রস্তাবকারী। একজন দ্বৈত নাগরিক কি ভাবে ইউনিয়ন পরিষদ সদস্য ও একজন জেলা পরিষদ সদস্য প্রার্থীর প্রস্তাবকারী হলেন এটা আমাদের বোধগোম্য নয়। আমি অনির্বান মন্ডলের বিচারের দাবি জানাই।’

অনির্বান মন্ডল বলেন, ‘আমার স্ত্রী, ছেলে ও মেয়ে ভারতে বসবাস করে। ছেলে ও মেয়ে ওখানে পড়াশুনা করে। আমি কি ভাবে ভারতে ভোটার হলাম এটা বুঝতে পারছিনা।’

বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী টিটো সরদার বলেন, ‘অনির্বান মন্ডল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক এটাতো জানি। তাতে কি হয়েছে ?

চিতলমারী নির্বাচন অফিসার মোঃ রাজিবুল হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি অনির্বান মন্ডল ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। আমাদের কিছু করার নেই। পরবর্তী ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে।’

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ‘ এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। বিষয়টি অত্যান্ত স্পর্শকাতর। আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।’

জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘ এ ধরণের একটি অভিযোগ আমরা পেয়েছি। ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ নেই। জনপ্রতিনিধি হওয়ার তো প্রশ্নই ওঠে না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের ইউপি সদস্য অনির্বান ভারতের নাগরিক

আপডেট টাইম : 06:25:50 pm, Sunday, 16 October 2022