Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট, হাহাকার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:38:17 pm, Thursday, 14 April 2022
  • 121 বার
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম ছাড়া উপজেলাবাসী খাওয়ার পানির জন্য পুকুর ও নলকূপগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু সংস্কারের অভাবে অধিকাংশ পুকুর শুকিয়ে গেছে এবং নলকূপগুলো দিয়ে লবণপানি ওঠার কারণে সেগুলোও নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় এক কলসি পানি সংগ্রহ করতে মানুষকে কয়েক মাইল হাঁটতে হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অকেজো পিএসএফ ও নলকূপ মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না শিগগিরই পুকুর ও নলকূপগুলো সংস্কারের কিংবা নতুন নলকূপ বিতরণের দাবি জানিয়েছে উপজেলাবাসী।

দক্ষিণ রাজাপুর গ্রামের জাহিদুল, সোনাতলা গ্রামের রুস্তম আলী, ধানসাগর গ্রামের তোফাজ্জেল হোসেন, জিলবুনিয়া গ্রামের গৃহবধূ শেফালি বেগমসহ অনেক গ্রামবাসী জানান, বর্তমানে তাঁরা অনেক কষ্টে দুর–দুরান্ত থেকে বিভিন্ন উপায়ে পানি সংগ্রহ করছেন। তাঁদের গ্রামের প্রতিটি পুকুরের পানি তলানিতে গিয়ে ঠেকেছে, যা খাওয়ার উপযোগী না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫৪৭টি পুকুরে স্থাপন করা পিএসএফের মধ্যে ৩৮৬টি অকেজো হয়ে রয়েছে। এ ছাড়া গ্রামাঞ্চলে ৪ হাজার ৮০৪টি নলকূপের মধ্যে অচল হয়ে রয়েছে ২ হাজার ১৫২টি নলকূপ। ।

ধানসাগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, ‘আমার ইউনিয়নের ধানসাগর, পশ্চিম রাজাপুর ও বান্ধারহাট এলাকায় তীব্র পানির সংকটে লোকজন নদীর লোনা পানি ফুটিয়ে পান করছেন।

শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, ‘উপজেলায় অকেজো পিএসএফগুলো মেরামতের প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই মেরামত করা হবে। তা ছাড়া ধানসাগর ইউনিয়নে ৩টি নতুন পুকুর ও উপজেলার বিভিন্ন গ্রামে জেলা পরিষদের পক্ষ থেকে ১৮টি পুকুর পুনঃখনন করা হয়েছে। এসব পুকুরে ৬টি পিএসএফ চালু রয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট, হাহাকার

আপডেট টাইম : 05:38:17 pm, Thursday, 14 April 2022