Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সোনালী ব্যাংকের অভ্যান্তর থেকে গ্রাহকের টাকা চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:38 pm, Thursday, 8 June 2023
  • 270 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে সোনালী ব্যাংক লিমিটেড শাখার কাউন্টার টেবিল থেকে এবার শান্তিরঞ্জন বিশ্বাস নামের একজন গ্রাহকের নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে। ব্যাংক অভ্যন্তরে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে ওই গ্রাহকের ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে সটকে পড়ে। বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষা করায় আইনগত ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনাটি ঘটেছে গত সোমবার (৫ জুন) বেলা ১টার দিকে। এ ঘটনায় ব্যাংকের সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী অজ্ঞাতনামা দুই ব্যাক্তির বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, মোল্লাহাট উপজেলার ঘোড়াদাইড় গ্রামের শান্তিরঞ্জন বিশ্বাস ব্যবসায়ীক কাজে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠানোর জন্য উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখায় যান। এখানে নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে অভিনব কৌশলে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে সটকে পড়ে। যা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের আলোকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দৃশ্যমান হয়েছে।

এ চুরির ঘটনায় জড়িতদের সনাক্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে শান্তিরঞ্জন বিশ্বাস ও তার স্ত্রী বুলু রানী বিশ্বাস বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ প্রতিবেদককে জানান, লোনের টাকা দিয়ে সিজনাল ব্যবসা করে তাদের সংসার চলে। এর পূর্বেও এই ব্যাংক (শাঁখা) হতে অন্যান্য গ্রাহকের টাকা চুরি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও উল্লেখ করেন তারা।

শান্তিরঞ্জন বিশ্বাস আরো বলেন, আমার টাকা চুরির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করে ব্যাংক কর্তৃপক্ষ উল্টো তার সাথে দুর্ব্যবহার করেছে।

এ বিষয়ে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক রবীন্দ্র নাথ দত্ত বলেন, হেড অফিসের অনুমতি ছাড়া তিনি এ বিষয়ে কোন বক্তব্য দিতে পারবেন না এবং চুরি সংক্রান্ত ভিডিও ফুটেজ দেয়া যাবে না।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন, যথারীতি পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে। সামনে কোরবানির ঈদ তাই, নিরাপত্তার জন্য সোনালী ব্যাংকে ইতোমধ্যে দুইজন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রাহকের টাকা খোয়া যাওয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ মৌখিক জানিয়েছেন, লিখিত কোন অভিযোগ দেয় নাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সোনালী ব্যাংকের অভ্যান্তর থেকে গ্রাহকের টাকা চুরি

আপডেট টাইম : 06:58:38 pm, Thursday, 8 June 2023