Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অগ্নিকাণ্ডে এতিমখানা ও মাদরাসা পুড়ে ছাই

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:22:42 pm, Sunday, 18 December 2022
  • 120 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামে আল মারকাজুল কুরআন মাদরাসা ও এতিমখানা বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মাদরাসা কর্তৃপক্ষ।এ ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে।এ সময় মাদরাসায় কেউ ছিলেন না।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আ. হান্নান রবিবার সকালে জানান, গত প্রায় ১ বছর আগে মাদরাসাটির কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২ জানুয়ারী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে সকালে ছাত্রদের নিয়ে কালেকশনে বেরিয়ে যান। স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর জানান। তখন এসে দেখি সব শেষ হয়ে গেছে। ছাত্রদের পরনের কাপড় ছাড়া সবই পুঁড়ে শেষ। এছাড়া ওয়াজ মাহফিলের জন্য কালেকশনের ৪২ হাজার টাকা, ৫/৬ মণ চাল পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে আগুনে শেষ হওয়ার আগ মুহুর্তে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ করে। মাদরাসার জমি ও ঘর দাতা হাজী শাফায়েত হোসেন বলেন, দীনি শিক্ষার জন্য জায়গাসহ ঘরটি তিনি দান করেছেন। তিনি পুনরায় মাদরাসা নির্মাণ ও এতিম ছাত্রদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার সাজেদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে মাত্র ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণ করেন। এর আগেরই আগুনে সব পুড়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অগ্নিকাণ্ডে এতিমখানা ও মাদরাসা পুড়ে ছাই

আপডেট টাইম : 06:22:42 pm, Sunday, 18 December 2022