Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:57 pm, Monday, 19 September 2022
  • 157 বার

বাগেরহাট প্রতিনিধি:
ঋণের সাড়ে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাটের মোরলগঞ্জ অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ সেপ্টেম্বর) দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. শাহরিয়ার জামিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন- অগ্রণী ব্যাংকের বাগেরহাটের মোরলগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) সাফিয়া বেগম, বরখাস্তকৃত অফিসার ক্যাশ (ঋণ কর্মকর্তা) সৈয়দ শিয়ন সাইফ, সোনাখালী আজিজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ আল মাসুদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে মোরেলগঞ্জের সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসার ১২ জন শিক্ষকের নাম ব্যবহার করে জালিয়াতির আশ্রয়ে জনপ্রতি দুই লাখ টাকা করে ঋণ উত্তোলন করেন। সেই শিক্ষকদের নামের বিপরীতে ১২টি ভোগ্যপণ্য ক্রয় দেখিয়ে ঋণ মঞ্জুর করে ব্যাংকের মোট ২৪ লাখ আত্মসাৎ করেছেন আসামিরা। আসল ‍ও সুদসহ মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ লাখ ২৭ হাজার ৪৫২ টাকা।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : 06:58:57 pm, Monday, 19 September 2022