Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে অবৈধ ভাবে তেল মজুদ, অর্ধলক্ষ টাকা জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:36:12 pm, Monday, 4 April 2022
  • 95 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে অবৈধভাবে ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুদের অপরাধে মোকবুল হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজ এ অভিযান চালিয়ে অবৈধ মজুদের অপরাধে জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই অর্থদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, বাগেরহাটে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অসাধু উদ্দেশ্যে তেল মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাগেরবাজার এলাকার সিয়াম এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় তার দোকানে অবৈধভাবে মজুদ করে রাখা ৩ হাজার ৮০ লিটার পুষ্টি সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধ মজুদ কারার অপরাধে দোকান মালিক মোকবুল হোসেনকে কৃষি বিপণন আইনের ২০১৮ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরে মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করা হয়। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে অবৈধ ভাবে তেল মজুদ, অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : 07:36:12 pm, Monday, 4 April 2022