Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:18:36 pm, Friday, 9 December 2022
  • 111 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ৮টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার জামিলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. কাজী জাহাঙ্গীর হোসেন, এ্যাড. মিলন কুমার ব্যানার্জী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি বাসা বেঁধেছে। দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে। সেই সাথে দুর্নীতি সহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকুরীতে নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করতে হবে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এছাড়া সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

আপডেট টাইম : 05:18:36 pm, Friday, 9 December 2022