বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একটি বিলুপ্ত প্রজাতি ধুম তরুণাস্থি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার দুপুর বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের হানিফ ফকির নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার জালে ধুম তরুণাস্থি প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। ধুম তরুণাস্থি কাছিম বা ধুম কাছিম ( কচ্ছপটির ইংরেজি নাম ওহফরধহ ঢ়বধপড়পশ ংড়ভঃংযবষষ ঃঁৎঃষব)। বিলুপ্ত প্রজাতি এই কচ্ছপটি এখন ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশে পাওয়া যায় । বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের কচ্ছপটি সংরক্ষিত প্রজাতির বলে জানিয়েছে প্রাণি সংরক্ষণ বিভাগ।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের হানিফ ফকির জানান, দুপুরে পুকুরে মাছ ধরার সময় জালে এই কচ্ছপটি ধরা পড়ে। পরে আমি এটাকে আমার কাছে রেখে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোক এসে কচ্ছপটিকে নিয়ে যায়। আমরা এমন কচ্ছপ আগে কখনো দেখিনি।
খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বন্যপ্রাণী উদ্ধার এবং অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাগেরহাট থেকে ধুম তরুণাস্থি প্রজাতির বিলুপ্ত কাছিমটিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি অবমুক্ত করা হবে
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে একটি বিলুপ্ত প্রজাতির ধুম তরুণাস্থি কচ্ছপ উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 09:13:41 pm, Wednesday, 20 April 2022
- 468 বার
জনপ্রিয় সংবাদ












